আমার জীবনের লক্ষ্য কী?
শিক্ষকঃআচ্ছা, শিক্ষার্থীরা বলো তো তোমাদের "Aim in Life" কি?
শিক্ষার্থীঃআমি ডাক্তার হতে চাই।
শিক্ষার্থী ঃআমি ইন্জিনিয়ার হতে চাই।
শিক্ষার্থীঃআমি শিক্ষক হতে চাই।
শিক্ষকঃ বাহ!সাব্বাস!আচ্ছা,বলো তো কেন তুমি ডাক্তার, কেন তুমি ইন্জিনিয়ার,কেন তুমি শিক্ষক হতে চাও??
শিক্ষার্থী ঃ আমি অর্থ উপার্জন করতে চাই।
শিক্ষার্থী ঃ সমাজে ভালো একটা অবস্থায় থাকতে চাই।
শিক্ষার্থী ঃ সম্মান-প্রতিপত্তি অর্জন করতে চাই।
আমরা জীবনে অনেক কিছু করতে চাই,উন্নতি করতে চাই,উপার্জন করতে চাই।এ চাহিদাগুলো আমরা কিভাবে পূরণ করি?অবশ্যই একটা পেশায় নিয়োজিত হয়ে।
কিন্তু বলেন তো আজ আমরা দুনিয়াবি সাফল্যের জন্য কয়জন আল্লাহকে মনে রাখি,কয়জন তার সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করি??
আমি বলছি না আমার এই চাওয়াটা ভুল।আমি বলছি না আমার Aim in Life থাকাটা ভুল।বরং আমি বলছি এটাই কি আমার আসল Aim in Life?সত্যি এটাই!!
আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে চাই।এজন্য আমি খুব বেশি পড়াশোনা করব।আগে পড়ালেখা তারপর নামায।আরে!!নামায পড়ার জন্য তো সারা জীবন বাকি আছে।আমি এখন শুধু পড়াশোনায় মনোযোগী হবো।নামায টামায শুধু শুধু টাইম waste করে।
আজ আমরা এ দুনিয়াবি সাফল্য লাভের জন্য এতই মত্ত হয়ে গেলাম যে আল্লাহ,যিনি সবকিছুর দাতা তাকেই ভুলে গেলাম।কেনো??
হ্যা!এটা সত্য যে মহানবি(স)এর নিকট যখন ওহি প্রেরণ করা হয়েছিল তখন সেই কুরআনের সুরা ইকরার প্রথম ৫ আয়াত নাযিল হয়েছিল যার প্রথম আয়াতই ছিল" জ্ঞান অর্জন করো"।সুতরাং আমাদের জন্য আল্লাহর দেওয়া প্রথম নির্দেশ ছিল জ্ঞান অর্জন।
এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে-হ্যা,ঠিকই তো।আমি তো পড়াশোনা করছি খুব মনোযোগ দিয়ে। তাইলে সমস্যাটা কোথায়??
একটু দেখুন তো,আল্লাহ যে আমাদের জ্ঞান অর্জন করার নির্দেশ দিলেন কেনো দিলেন??
আমাদের জীবিকার জন্য?না কি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য?নাকি সম্মান-প্রতিপত্তি অর্জনের জন্য??
না!এগুলোর জন্য না।তিনি আমাদের জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছিলেন এই জন্য যে আমরা যাতে জ্ঞান অর্জন করে তাকে চিনতে পারি,তাকে জানতে পারি।তিনি কেনো?কিভাবে? সবকিছু নিয়ে জ্ঞান অর্জন করে তাঁর নৈকট্য অর্জন করতে পারি।এখন বলতে পারেন -আল্লাহকে জানার প্রয়োজন কি?আমি তো জানি সবকিছু। একটু প্রশ্ন করেন তো নিজেকে আপনি কতটুকু জানেন।
মানুষের কাছ থেকে দেখা শোনা এর মধ্যে দিয়ে কি আমাদের কাছে আল্লাহর পরিচয় সীমাবদ্ধ??
হ্যা অবশ্যই সমাজে টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক জ্ঞান খুবই প্রয়োজন। কিন্তু একটু ভেবে দেখুন তো সেই সকল জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করেছি?সেই জ্ঞানকে কতটুকু আল্লাহর রাস্তায় ব্যয় করেছি??
আজ আমি আমরা কয়জন নিজের Aim in Life রাখি জান্নাতুল ফেরদৌস?কয়জন নিজের Aim in life রাখি আল্লাহর সন্তুষ্টি অর্জন??
কয়জন এটা ভাবি যে ভবিষ্যতে আমি ডাক্তার হবো সম্মান-প্রতিপত্তির জন্য না বরং মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য??
কয়জন এটা ভাবি যে হ্যা, আমি physics Chemistry Biology Astronomy Antonomy অনেক অনেক বই পড়ব।কেনো?যাতে আমি রিসার্চ করে আল্লাহকে জানব, চিনব??
আজ থেকে শত বছর আগেও মানুষ জ্ঞান অর্জন করতো।কিন্তু তাদের জ্ঞান অর্জনের প্রক্রিয়া ছিল খুব সুন্দর।
তারা Research করতো,সৃষ্টিকর্তাকে জানার চেষ্টা করত।কিন্তু হায় আফসোস!! আজ আমরা জ্ঞান অর্জন করছি ঠিকই কিন্তু Spiritual না বরং Metarialistic।
আপনি কি জানেন৷ বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী Stephen Hawking ছিলেন একজন Atheist তিনি তাঁর জীবনের শেষ পর্যায়ে এটা বুঝতে পেরেছিলেন যে হ্যা,এ পৃথিবীর একজন Creater আছেন।কিন্তু তিনি সেই Creater বলতে Alien কে উল্লেখ করেছিলেন।
তাহলে চিন্তা করুন তো,আজ আমরা যদি বড় উদ্দেশ্য নিয়ে জ্ঞান অর্জন করতাম তাহলে আমরা কতোই না আমাদের সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করতে পারতাম। Stephen Hawking তো জীবনের শেষ পর্যায়ে তা উপলব্ধি করে ছিলেন,তাহলে দেখুন তো আজ আমরা আমাদের জীবনের কতোই না সময় নষ্ট করছি।সেই সময়কে কাজে লাগিয়ে আজ আমরা যেখানে আল্লাহকে জানতে পারতাম,তার সন্তুষ্টি অর্জন করতে পারতাম,আজ আমরা সেখানে কি করছি??
আপনি জীবনে সম্মান-প্রতিপত্তি,কতটুকু অর্থ উপার্জন করবেন,কতটুকু হাসি-খুশি থাকবেন সেটা আপনার ভাগ্যে আগেই দিয়ে দেওয়া হয়েছে।একজন ব্যক্তির যে চাকরি পাওয়ার কথা সে পড়ালেখা করুক আর না করুক সে সেই চাকরি পাবেই।একজন ব্যক্তির যে সম্মান পাওয়ার কথা সে সেই সম্মান পাবেই যদিও সে কোনোদিন পরীক্ষায় প্রথম হয় নাই,যদিও সে গরিব।
তাহলে কেন আমরা সেই সব বিষয় নিয়ে মাথা ঘামাই যা আমাদের ভাগ্যে আগে থেকেই ঠিক করা?যদি নিয়ত ভালো থাকে,উদ্দেশ্য উত্তম থাকে তাহলে সফলতা আসবেই।তাহলে চলুন না আজ আমরা আমাদের উদ্দেশ্যকে সহিহ করি।জ্ঞান অর্জন শুধুমাত্র দুনিয়াবি সাফল্য নয়,বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করি,তাঁকে জানার জন্য করি।তিনি এ সৃষ্টিকে কতই না নিখুঁতভাবে সাজিয়েছেন, সেই সৃষ্টিকে অনুসন্ধান করি জ্ঞান অর্জনের জন্য।
✪∞✪∞✪∞✪

0 Comments