![]() |
| চিত্র :সংগ্রিহীত |
হযরত ইবরাহীম (আ) ও ইসমাইল (আ) এর সেই ত্যাগের ঘটনার স্মৃতিস্বরূপ আজও মুসলিম বিশ্ব কুরবানি করে থাকে,পালন করে থাকে ঈদ-উল-আযহা নামক মুসলিম জাহানের এই দ্বিতীয় ঈদটি।কিন্তু আমরা কি এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের এই কুরবানি মহান আল্লাহ তায়ালার নিকট গ্রহণযোগ্য হচ্ছে ??? একটু ভেবে দেখুনতো হয়রত ইবরাহিম (আ) পুত্র ইসমাইল (আ)কে যে বিশ্বাস ও তাকওয়া নিয়ে আল্লাহর পথে কুরবানি করার জন্য রাজি হয়েছিলেন সেই বিশ্বাস কি আজও আমাদের হৃদয়ে কাজ করছে?প্রশ্ন করুন নিজেকে।।।।।
এর পূর্বে চলুন জেনে নেই কিছু হাদিস ও কুরআনের আয়াতের মুখোমুখি হই✔✔
আল্লাহ বলেন, ‘আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি। সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী নির্বংশ।’ (সূরা : কাউসার, আয়াত : ১-৩)
আল্লাহতাআলা নির্দেশ দিয়েছেন- আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। (সুরা কাওসার:২)
অন্য আয়াতে এসেছে- (হে রাসূল!) আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ রাব্বুল আলামীনের জন্য উৎসর্গিত। (সুরা আনআম : ১৬২)
আল্লাহতাআলাও এটাই চান, বলেছেনও তাই- (মনে রেখো, কোরবানির জন্তুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছে না; বরং তার কাছে কেবলমাত্র তোমাদের পরহেজগারিই পৌঁছে। (সূরা হজ: ৩৭)✔✔
এবার চলুন এ সম্পর্কিত হাদিস জেনে নেই|||||||||
ইবন উমর (রাঃ) বলেছেনঃ কুরবানী সুন্নাত এবং স্বীকৃত প্রথা
৫১৪৭। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... বারা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমাদের এ দিনে আমরা সর্ব প্রথম যে কাজটি করবো তা হল সালাত (নামায/নামাজ) আদায় করবো। এরপর ফিরে এসে আমরা কুরবানী করবো। যে ব্যাক্তি এভাবে তা আদায় করল সে আমাদের নীতি অনুসরণ করল। আর যে ব্যাক্তি আগেই যবাহ করল, তা এমন গোশতরুপে গন্য যা সে তার পরিবার পরিজনের জন্য আগাম ব্যবস্থা করল। এটা কিছুতেই কুরবানী বলে গন্য নয়। তখন আবূ বুরদা ইবনু নিয়ার (রাঃ) দাঁড়ালেন, আর তিনি (সালাতের) আগেই যবাহ করেছিলেন। তিনি বললেনঃ আমার নিকট একটি বকরীর বাচ্চা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাই যবাহ কর। তবে তোমার পরে আর কারোর পক্ষে তা যথেষ্ঠ হবে না।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে’। (ইবনে মাজাহ-৩১২৩)।
✪✪✪✪
কুরবানির গুরুত্ব ও তাত্পর্য
কুরবানির গুরুত্ব,তাত্পর্য,প্রয়োজনীয়তা যাই বলি না কেন সবার প্রথমে যে বিষয়টার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে তা হচ্ছে "✔✔তাকওয়া✔✔"। প্রশ্ন জাগতে পারে তাকওয়া কি??? তাকওয়া হচ্ছে আল্লাহর প্রতি ভয়।। এই পৃথিবীতে আমরা যে যে রকমই ইবাদত করি সেই ইবাদত যদি এক ও অদ্বিতীয় আল্লাহ তায়ালার জন্য করি তাহলে সেই গভীর বিশ্বাসকে আমরা তাকওয়া বলে থাকি। এটি হচ্ছে সেই বিশ্বাস যেই বিশ্বাস নিয়ে নবি ইবরাহীম (আ) আল্লাহর পথে কুরবানি করেছিলেন। তাই কুরবানি দিতে হলে যে নিয়তটা সবার প্রথমই থাকা উচিত তা হচ্ছে তাকওয়া।


0 Comments