একেই কি বলে ইদ??

 আল্লাহর দেয়া ঈদ।









তাঁরই দেয়া নিজেদের শরীর।

কাপড়-চোপড়- অর্থাৎ সেই শরীরের আচ্ছাদন তাঁরই দেয়া।


এই সব আল্লাহর দেয়া নিয়ামত নিয়ে, তাঁর প্রিয় কয়েকটি দিনে, তাঁরই ইবাদতের নাম করে ঈদ পালন করতে যেয়ে, তাঁরই নির্ধারিত সীমা লঙ্ঘন করা- আমাদের লজ্জা বলে কি কিছুই নাই?! 


খালি কোন কাপড়ে কত সুন্দর ছবি উঠলো, কোন চ্যানেলে ঈদ প্রোগ্রাম দেখা হলো, প্রি-ঈদ, পোস্ট-ঈদ কাকে কতটা হারাম সাজে কতটা সুন্দর  লাগলো- এসব এর সাথে একটা আলহামদুলিল্লাহ যোগ করে দিলেই হয়ে গেল ইসলাম পালন? হয়ে গেল ঈদ??


ঈদ আনন্দের দিন হলেও, মুসলিমদেরই আনন্দের দিন। ওই একদিন আনন্দ করতে করতে মুসলিমত্ব হারিয়ে ফেলার অনুমতি কাউকে দেয়া হয়নি। আনন্দটাও ঈমান নিয়েই করার কথা, মুসলিম হয়েই করার কথা।


আল্লাহর দেয়া আনন্দের দিনেও আল্লাহর সীমায় থেকেই আনন্দটা করার কথা!

Post a Comment

0 Comments